বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

জনপ্রিয় জুটি হিসেবে সম্মাননা পেলেন অপূর্ব-মেহজাবিন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৪১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সিএমভি’র পক্ষ থেকে গোল্ডেন প্লে বাটন পেলেন দেশের সবচেয়ে জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবিন। দ্রুততম কোটি ভিউয়ের ক্লাবে এখন দ্বিতীয় নম্বরে অবস্থান করছে তাদের অভিনীত নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’। মাত্র ৭৩ দিতে কোটি ভিউ অতিক্রম করে নাটকটি।

এমন সফলতা ভাগাভাগি করে নিতে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি আয়োজন করে গোল্ডেন প্লে বাটন-এর আদলে ক্রেস্ট প্রদান করেন অপূর্ব-মেহজাবিন ছাড়াও নাটকটি সংশ্লিষ্ট প্রায় সবাইকে।

১ নভেম্বর রাতে এই ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে উচ্ছ্বসিত মেহজাবিন বললেন, ‘ইউটিউব থেকে সিলভার বাটন পেয়েছিলাম আগেই। এবার সিএমভি থেকে গোল্ডেন বাটন পেয়ে গেলাম! খুব ভালো লাগছে।’

তবে বিশেষ এই আয়োজনে অসুস্থতার কারণে হাজির হতে পারেননি অন্যতম অতিথি অপূর্ব। মেহজাবিন সবার কাছে দোয়া চেয়ে জানান, অপূর্বর শরীরের তাপমাত্রা একটু বেশি অনুভূত হওয়ায় শেষ মুহূর্তে আসার পরিকল্পনা বাতিল করেছেন।

অনুষ্ঠানে অপূর্বর গোল্ডেন বাটনটি গ্রহণ করেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। অন্যদিকে মঞ্চে থাকা মেহজাবিনের হাতে ক্রেস্ট তুলে দেন সিএমভির প্রধান এসকে সাহেদ আলী, নির্মাতা শিহাব শাহীন ও আরিয়ান। এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নির্মাতা রুবেল হাসান।

তাকেও দেওয়া হয় গোল্ডেন প্লে বাটন ক্রেস্ট। তিনি বলেন, ‘আমার ইউনিটের প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা। এটা আমার ক্যারিয়ারের প্রথম কোটি ভিউ। ফলে এই টিমটার প্রতি আমি আজীবন ঋণী থাকবো। বিশেষকরে আমার দুই শিল্পী অপূর্ব ভাই, মেহজাবিন আপু আর প্রযোজক পাপ্পু ভাইয়ের প্রতি। আমরা একসঙ্গে আরও অনেক কাজ করতে চাই।’

বিশেষ এই উদ্‌যাপন অনুষ্ঠানে নাটকটির সঙ্গে জড়িত মোট ৪০জন সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘নাটকটিকে মানুষ যেভাবে গ্রহণ করেছেন, মুগ্ধ হওয়ার মতো। অথচ এই নাটকটির শুটিং হয়েছে করোনার ভয়ংকর ভয় বুকে নিয়ে। আমরা সবাই দুশ্চিন্তায় ছিলাম, কাজটি করতে পারবো কি না। করলেও এই মন খারাপের সময়ে মানুষ এটি দেখবে কি না। অথচ গত ঈদে প্রকাশিত নাটকের মধ্যে সবচেয়ে বেশি দেখেছে এই নাটকটি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এভাবে আরও ভালো ভালো কাজ আমরা করতে চাই।’

চলতি বছর ৬ আগস্ট নাটকটি ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর ১৮ অক্টোবর নাগাদ সেটি অতিক্রম করলো ১০ মিলিয়ন ভিউ! মানে এক কোটির ঘর। মাঝে সময় গেল মাত্র ৭৩ দিন।

দ্রুততম কোটি ভিউয়ের তালিকায় প্রথম স্থানে আছে একই জুটি অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ (২০১৭) নাটকটি। এটি ৩৪ দিনে এক কোটি ভিউ অতিক্রম করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE