1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে মাঠে একদল যুবক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

মাদারীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে মাঠে একদল যুবক

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ১৪৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার-

করোনা ভাইরাস আতঙ্কে অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। ঠিক তখই এই প্রতিরোধে মাদারীপুরে মাঠে নেমেছে একদল যুবক। কালকিনির নবগ্রাম যুব সংঘের আয়োজনে এমন মহৎ উদ্যোগ নেয়া হয়। রোববার দুপুরে এসব যুবকেরা হাটবাজার, বাসস্ট্যান্টসহ বিভিন্ন এলাকায় সচেতনা বাড়াতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সাধারণ মানুষের পরিস্কার রাখার ব্যবস্থা করছেন। এছাড়া জীবানু ধংষের জন্য দিয়ে যাচ্ছেন বিভিন্ন মেডিসিন।
সংগঠনটির নেতা মিহির হালাদার জানান, বিশ^ব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে বাঁচতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধোঁয়ার ব্যবস্থা গ্রহণ করেছে নবগ্রাম যুব সংঘ। বিশে^জুড়ে করোনা ভাইরাসের বিস্তার ও এর প্রভাবে বাংলাদেশও এখন স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। কতিপয় কিছু প্রবাসী অজান্তে সবার সাথে মেলামেশা করায় এ ছড়ানোর আশঙ্কা থাকে। সকলে সচেতন হলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
এদিকে শিবচর পৌরসভার দুটি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের একটি ও দক্ষিন বহেরাতলা ইউনিয়নের একটি গ্রাম রয়েছে বিধিনিষেধ। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওই ৪টি এলাকায় কমে গেছে লোকজনের সমাগম। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত সব দোকান ৪র্থ দিনের মতো বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় মোতায়েন করা হয়েছে আড়াইশ’ পুলিশ। পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে প্রবাসীদের আনাগোনা হওয়ায় মাদারীপুরে ফাস্টফুড ও চাইনিজ রেষ্টুরেন্ট বন্ধ করেছে দিয়েছে মালিকপক্ষ। করোনা ভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কায় মাদারীপুর জেলাকে ঝুঁকিপূর্ণ মনে করছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি দেশ ও পরিবারের স্বার্থে বিদেশ ফেরত প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে ১৪দিন নিজ বাড়িতে একা থাকার পরামর্শ চিকিৎসকদের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন