1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শরীরের ফিটনেস ফিরে পেতে জিম করছেন শুভশ্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

শরীরের ফিটনেস ফিরে পেতে জিম করছেন শুভশ্রী

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ১৩৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সন্তান জন্ম দেওয়ার পর বেশ মুটিয়ে গিয়েছিলেন শুভশ্রী। নিজের ফিটনেস ফিরে পেতে আবারও উঠে পড়ে লেগেছেন তিনি। বাড়তি মেদ ঝরাতে অভিনেত্রী ফিরেছেন জিমখানায়। চুলে পনিটেল, টাইটস আর টপ। পায়ে স্নিকার্স, হাতে জিম গ্লাভস। সেখানে নো মেক-আপ লুকে ছবি তুলে পোস্ট করতেই চর্চায় রাজ-ঘরণী। ছবি দেখে নেটাগরিকদের মন্তব্য, পর্দার গ্ল্যামার গার্ল আবার ফিরছেন।

এই ধরনের ছবি অবশ্য অতি সম্প্রতি পোস্ট করেছিলেন কোয়েল মল্লিকও। সিনে দুনিয়ার দুই অভিনেত্রী মাতৃত্বকালীন অবসর পেরিয়ে পুনরায় কাজের মোডে। আগের মতো চাবুক ফিগার পেতে জিম ছাড়া গতি নেই!

এসবের ফাঁকেও ছেলের দিকে কড়া নজর মায়ের। তাই জিমে শরীরচর্চার পরেই শুভশ্রী ছেলে কোলে আর্বানা কমপ্লেক্সের খোলা হওয়ায়। পরনে কালো শর্টস, টপ। কালো মাস্ক, ওভারসাইজড রোদচশমায় অভিনেত্রী পুরনো ফর্মে। হলদে জামা গায়ে ইউভান মায়ের ছন্দের সঙ্গে তাল মেলাচ্ছেন। অভিনেত্রীর এনার্জি দেখে বিস্মিত নেটাগরিকেরাও। একজন লিখেছেন, ‘একই সঙ্গে শরীরচর্চা আবার ছেলেকেও সময় দেওয়া!’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন