1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৫১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস শোভাযাত্রা ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে জশনে জুলুস শোভযাত্রাটি বের হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডার দরবার শরিফের ইমাম পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন্ আহমদ আল্-হাসানী এই জশনে জুলুস শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিপুলসংখ্যক মানুষ নেন। জশনে জুলুস শোভাযাত্রা ও সমাবেশ থেকে ফ্রান্সে মহানবীর (সা.) অবমাননার প্রতিবাদ জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ইসলাম শান্তির ধর্ম। কোনো ধর্মের অনুসারীরাই তাদের ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা মেনে নিতে পারে না। তাই মুসলিম হিসেবে মহানবীর (সা.) অবমাননা আমরা কীভাবে মেনে নেব?

এ সময় অন্য ধর্মবিশ্বাসের ওপর আঘাত না করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, এসব অপশক্তির বিরুদ্ধে দেশে দেশে শান্তিকামী মানুষের জাগরণ ঘটাতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন