1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৯৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকাল ১০টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে পাঁচখোলা, কালিকাপুর ও ছিলারচর ইউনিয়নের সহস্রাধিক মানুষ এতে অংশ নেন। এ সময় আড়িয়াল খাঁ নদের মহিষেরচর এলাকায় সেতু নির্মাণের দাবি জানান তারা।

ব্যানার-ফ্যাস্টুন হাতে অংশ নেয়া এলাকাবাসী অভিযোগ করেন, তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন সদর উপজেলাসহ জেলা শহরে যাতায়াত করলেও বারবার দাবির পরেও সেতু নির্মাণ করেনি কর্তৃপক্ষ।

এতে ডিঙি নৌকা ও ট্রলারে যাতায়াতে দুর্ভোগ বাড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের। সেতু না থাকার কারণে শহরের সাথে যোগাযোগ, সুশিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বিছিন্ন হয়ে পড়েছে তিনটি ইউনিয়নের বাসিন্দারা।

এমতাবস্থায় দুর্ভোগ কমাতে মহিষেরচর এলাকায় দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানান তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন