1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‌্যাব-১০ পৃথক পৃথক অভিযানে কেরানীগঞ্জ ইয়াবা ও বিয়ারসহ আটক ৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

র‌্যাব-১০ পৃথক পৃথক অভিযানে কেরানীগঞ্জ ইয়াবা ও বিয়ারসহ আটক ৩

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ১৩৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‌্যাব-১০ পৃথক পৃথক অভিযানে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ইয়াবা ও বিয়ারসহ আটক ০৩।

অদ্য ২২ অক্টোবর ২০২০ ইং তারিখ অনুমান ০৭.১০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক আমিনুল ইসলাম নেতৃত্বে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন ভাগনা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ সাগর হোসেন (২২), পিতা-মোঃ মান্নান, সাং-পিংরা বাজার, থানা-মতলব, জেলা-চাঁদপুরকে ২৩ ক্যান বিয়ারসহ গ্রেফতার করেন। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন এবং নগদ-২৬০০/- টাকা উদ্ধার করা হয়।

এছাড়া গত ২১ অক্টোবর ২০২০ ইং তারিখ অনুমান ১৮.৩০ ঘটিকায় একই অফিসারের এর নেতৃত্বে, ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন বসুন্ধরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ ওবায়দুল্লাহ মমিন (২৫), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-ইকুরিয়া পূর্বপাড়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন এবং নগদ-১৫০০/- টাকা উদ্ধার করা হয়।

এবং একইদিন অনুমান ১৬.৫৫ ঘটিকায় একই অফিসারের নেতৃত্বে, ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোছাঃ সোনিয়া আক্তার (৩২), স্বামী- মোঃ পারভেজ, সাং- শেখেরগাঁও, থানা- মেঘনা, জেলা-কুমিল্লাকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন এবং নগদ-১৯৫ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবত তারা ঢাকার কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়া পরিচালনা করে আসছে।

ধৃত আসামী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন