1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বগুড়ার দুর্বৃত্ত কর্তৃক সাবেক ইউপি সদস্যকে খুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বগুড়ার দুর্বৃত্ত কর্তৃক সাবেক ইউপি সদস্যকে খুন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৮২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোস্তাফিজার রহমান মোস্তা (৫৪)নামে এক সাবেক ইউপি সদস্যকে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবা নয়াপাড়া গ্রামে এক পুকুর পাড় থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুরিশ। সাবেক ইউপি সদস্য মোস্তা উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত: আকবর আলীর ছেলে বলে জানা গেছে। তিনি ইট ভাটার ব্যবসা করতেন । খবর পেয়ে সহকারী পুলিশ শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারী পুলিশ শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, তাৎক্ষনিক ভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে লাশ উদ্ধার করা হয়ছে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ মুহুর্তে হত্যার কারণ জানা যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত স্ত্রী রিনা বেগম জানান, নিহত মোস্তা গত ২০ অক্টোবর রাত ৮টায় বাড়ি থেকে বাহিরে যায়। রাতে বাড়িতে না ফিরলে তিনি ১.১৫ ঘটিকা পর্যন্ত নিহতর ব্যবহৃত ফোনে ফোন করেন কিন্তু ফোন রিসিভ হয়নি। একই গ্রামের ফজলার রহমান বলেন, তিনি তার সন্তানকে প্রকৃতির ডাকে সারা দিতে নিয়ে গিয়ে মোস্তার লাশ পুকুর পাড়ে দেখে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন, এসে পুলিশ কে খবর দেয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন