1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে গৃহবধূর অশ্লীল ছবি এবং ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গৃহ শিক্ষক আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

মাদারীপুরে গৃহবধূর অশ্লীল ছবি এবং ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গৃহ শিক্ষক আটক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১২৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুরে এক গৃহবধূর আপত্তিকর অশ্লীল ছবি এবং ভিডিও ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোঃ সাব্বির হোসাইন নামের এক গৃহ শিক্ষককে আটক করে র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

আরিফুর রহমান মোল্লা ও এম এইচ সোহাগ, মাদারীপুর।।
র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা থেকে এক গৃহবধূর আপত্তিকর অশ্লীল ছবি এবং ভিডিও ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার গভীর রাতে মোঃ সাব্বির হোসাইন (২৭) নামের এক গৃহ শিক্ষককে আটক করে। আটককৃত গৃহ শিক্ষক পটুয়াখালী জেলা সদরের পশ্চিম আওলিয়াপুর গ্রামের মাওলানা ইমদুল্লাহর ছেলে। মঙ্গলবার ২০ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব আট।

র‌্যাব-৮, সিপিসি-৩ মঙ্গলবার এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা অভিযুক্ত আসামি এক প্রবাসীর বাডিতে তার ছেলেমেয়েকে গৃহ শিক্ষক হিসেবে শিক্ষা দিত। দীর্ঘদিন এভাবে প্রবাসীর বাড়িতে তার যাওয়া আসার ফলে উক্ত প্রবাসীর স্ত্রীর সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কিছু অন্তরঙ্গ এবং অশ্লীল ছবি মোবাইল ফোনে বিভিন্ন সময়ে আসামি ধারণ করে। পরবর্তীতে এই ছবি এবং ভিডিও দিয়ে আসামি ভিকটিমকে ব্লাকমেইল করে চাঁদা দাবি করলে ভিকটিম প্রতিবাদ করে। যার ফলে আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের ঐ সমস্ত অশ্লীল এবং আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিধানিক দল অভিযান চালিয়ে আসামি মোঃ সাব্বির হোসাইনকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামির কাছ থেকে মোবাইল ফোন এবং সকল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়। র‌্যাব-৮ এর সহযোগিতায় ভিকটিম নিজে বাদী হয়ে কালকিনি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এ সংক্রান্ত সকল তথ্য প্রমান সহ আসামিকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ধর্ষণ। প্রায় প্রতিদিনই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিভিন্ন ঘটনা দেশবাসীর নজরে আসছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, আপত্তিকর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক গ্রহশিক্ষককে আটক করা হয়। সকল তথ্য প্রমান সহ আসামিকে মাদারীপুরের কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে এবং র‌্যাব-৮ এর সহযোগিতায় ভিকটিম নিজে বাদী হয়ে কালকিনি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

মাদারীপুরে এক গৃহবধূর আপত্তিকর অশ্লীল ছবি এবং ভিডিও ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোঃ সাব্বির হোসাইন নামের এক গৃহ শিক্ষককে আটক করে র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন