1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হচ্ছে না এইচএসসি পরীক্ষা, এসএসসি-জেএসসি গড় করে ফল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

হচ্ছে না এইচএসসি পরীক্ষা, এসএসসি-জেএসসি গড় করে ফল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ১৫১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা সরাসরি অনুষ্ঠিত হবে না। এসএসসি-জেএসসির গড় করে পরীক্ষার্থীদের মূল্যায়ন করে ডিসেম্বরের মধ্যে ফলাফল দেওয়া হবে।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা সরাসরি অনুষ্ঠিত হবে না। এসএসসি-জিএসসি পরীক্ষার ফল গড় করে পরীক্ষার্থীদের মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যবস্থাপক, সাংবাদিক ও সুশীল সমাজসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে যে আলাপ-আলোচনা হয়েছে, তার ওপর ভিত্তি করে আমরা ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্নভাবে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘যারা এইচএসসি পরীক্ষার্থী, তারা প্রত্যেকে দুটি করে পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে- জেএসসি ও এসএসসি। সেই দুটি পরীক্ষার ফলাফলের গড় করে তাদের এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছি।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তা বাড়ানো হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করতে হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন