1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বর্তমানে করোনাভাইরাস আক্রন্ত রোগী মাদারীপুরে নেই: জেলা প্রশাসক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

বর্তমানে করোনাভাইরাস আক্রন্ত রোগী মাদারীপুরে নেই: জেলা প্রশাসক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৬২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুরে করোনাআক্রান্ত ১০ জনের মধ্যে একজন বৃদ্ধ মারা গেছে। আর বাকি ৯ জনই এখন সুস্থ্য হয়ে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন। বর্তমানে নতুন কোন করোনাভাইরাস আক্রন্ত রোগী মাদারীপুরে নেই। সোমবার বিকেলে মাদারীপুরে জেলা প্রশাসনের সম্মলেন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘শিবচরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে ১৯ মার্চ শিবচর উপজেলায় ৪টি এলাকাকে ‘কন্টেইনমেন্ট’ (নিয়ন্ত্রিত এলাকা) ঘোষণা করা হয়। এরপর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো উপজেলায় চলাচলের বিধি নিষেধ আরোপ করা হয়। গণপরিবহন বন্ধসহ ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। যা এখনো চলমান রয়েছে।’
সংবাদ সম্মেলনে আরো জানায়, মাদারীপুরে ১ মার্চ থেকে বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে আসেন ৩ হাজার ৫১৩ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ১ হাজার ৩৬৯ জনকে। ইতিমধ্যে হোম কোয়ারেন্টিন শেষ হয় ৯৪৪ জনের। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৫ জন। বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন রয়েছেন ২০ বছরের এক কলেজছাত্র।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুদ্দিন গিয়াস, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আনোয়ার হোসেন, মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন