1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাঙ্গলকোটে এক নারীর করোনা সন্দেহ গুজব জানালেন উপজেলা প্রশাসন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

নাঙ্গলকোটে এক নারীর করোনা সন্দেহ গুজব জানালেন উপজেলা প্রশাসন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৯৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরীফ আহমেদ মজুমদার কুমিল্লা সংবাদদাতা।।
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেল্টা গ্রামের এক (৪০) নারীর জ্বর হওয়াকে করোনা রোগী সন্দেহে এলাকায় প্রচারকে উপজেলা প্রশাসন গুজব হিসেবে দেখছেন। এতে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে।
এনিয়ে সোমবার (৩০ মার্চ) দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়।

উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন, ওই মহিলার মধ্যে জ্বরের লক্ষণ রয়েছে। পরীক্ষা ছাড়া এটাকে করোনা আক্রান্ত রোগী বলা যাবেনা। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন,, এটা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এতে আতঙ্কিত ও ভয় পাওয়ার কিছু নেই। আমরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্হানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি মনিটরিং করছি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি তার মধ্যে ওই ধরনের কোন লক্ষণ দেখা যায়। তাহলে তাকে আমরা ঢাকাতে পরীক্ষার ব্যবস্হা করব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবদাস দেব বলেন প্রশাসনিকভাবে আমরা কিছুই জানিনা। উপজেলা নির্বাহী অফিসার ও স্হানীয় চেয়ারম্যানের মাধ্যমে আমরা বিষয়টির খোঁজ খবর রাখছি। যদি তার মধ্যে এ ধরণের কোনো লক্ষণ দেখা দেয়। আমরা পরিকল্পনামাফিক প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করব।

স্হানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন.. ওই মহিলা সিলেটে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গত ২৯ মার্চ মেয়ের জামাই সিলেট থেকে উনাকে বাড়িতে রেখে যান। আমি সিলেটে খোঁজ খবর নিয়েছি। বিদেশ থেকে এসেছে এ ধরনের কেউ উনার সংস্পর্শে আসেনি। উনার শুধুমাত্র জ্বর হয়েছে। এটা সিজনাল জ্বর হতে পারে। আমরা বিষয়টি মনিটরিং করছি। সন্দেহের উপর কিছু বলা যাবেনা । এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি মহিলার পরিবারকে বাড়ি থেকে বের না হতে বলেছি।আগামীকাল মঙ্গলবার সকালে মহিলার বাড়ি গিয়ে আমি বিস্তারিত খোঁজ-খবর নেবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন