1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে র‌্যাব-৮ অভিযানে জেএমবির ১ জন সক্রিয় সদস্য গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুরে র‌্যাব-৮ অভিযানে জেএমবির ১ জন সক্রিয় সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

র‌্যাব-৮ অভিযানে জেএমবির ১ জন সক্রিয় সদস্য গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার(২৭ সেপ্টেম্বর) বিকালে ডিএমপি ঢাকার আদাবর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর সক্রিয় সদস্য মোঃ রবিউল আওয়াল রিজন(২৭) গ্রেফতার করে। সোমবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিন্ত করেন র‌্যাব ৮।

র‌্যাব- ৮ জানান, র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে আটককৃত আসামী মোঃ রবিউল আওয়াল রিজন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে। তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও আটককৃত আসামীর বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়। এবং মোঃ রবিউল আওয়াল রিজন রংপুর জেলার পীরগঞ্জ থানার পার্বতীপুর গ্রামের মো: আব্দুল মমিন মন্ডলের ছেলে।

মাদারীপুর র‌্যাব ৮ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান জানান, গ্রেফতারকৃত জেএমবি সদস্যর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাহার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন