1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বিকাশ এজেন্টসহ দুইজনকে কুপিয়ে টাকা ছিনতাই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি

মাদারীপুরে বিকাশ এজেন্টসহ দুইজনকে কুপিয়ে টাকা ছিনতাই

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ১২৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরে বিকাশ এজেন্টসহ দুইজনকে কুপিয়ে এক লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাছচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- একই গ্রামের মোতালেব খালাসীর ছেলে কবির খালাসী (৩২) ও এলেম ঢালীর ছেলে ইলিয়াস ঢালী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজৈরের সাধুরব্রীজ এলাকার রাতে দোকান বন্ধ করে বিকাশ এজেন্ট ইলিয়াস মোটরসাইকেলযোগে চালক কবিরকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসলে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা মাছ ধরার জাল দিয়ে মোটরসাইকেলটি আটকে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়ে নগদ এক লাখ ৬০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় রাতেই দুইজনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদি জানান, এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থল ও হাসপাতাল দুটি স্থানেই পুলিশ পরির্দশন করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন