1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর বাসচাপায় শিশু নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

মাদারীপুর বাসচাপায় শিশু নিহত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর ফোর লেন সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় নিহাত চৌকিদার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর–শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের সামনের সড়কের।

নিহত নিহাত ঘটমাঝি ইউনিয়নের বোর্ড স্কুল এলাকার সাজু চোকিদার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডাল গবেষণা কেন্দ্রের গেটের সামনে থেকে রাস্তা পার হয়ে নিজ বাড়ি আসার সময় দ্রুতগামী লোকাল পরিবহনের চাপায় ঘটনাস্থলে নিহাত মারা যায়।

এ সময় ঘটনার সাথে জড়িতদের বিচার ও সড়কে স্পিডব্রেকার দেয়ার জন্য এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক বন্ধ করে রাখে। এরপর পুলিশ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া বলেন, আমরা ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন