1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কক্সবাজারে আট ওসিসহ ৩৪ পুলিশ কর্মকর্তা একযোগে বদলি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

কক্সবাজারে আট ওসিসহ ৩৪ পুলিশ কর্মকর্তা একযোগে বদলি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ আটজনের পর এবার কক্সবাজার জেলার আট থানার ওসিসহ ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া সব পরিদর্শককে চট্টগ্রাম রেঞ্জ ছাড়া অন্য রেঞ্জে বদলি করা হয়।

বদলিকৃতরা হলেন উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জু সিলেট রেঞ্জে, মহেশখালী থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদৌস বরিশাল রেঞ্জ, ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার বরিশাল রেঞ্জ, চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান খুলনা রেঞ্জ, রামু থানার ওসি মো. আবুল খায়ের রাজশাহী রেঞ্জ, পেকুয়া থানার ওসি মোহাম্মদ কামরুল আজম রংপুর রেঞ্জ, টেকনাফের ওসি (তদন্ত) এবিএমএস দোহা খুলনা রেঞ্জ, ডিএসবি’র ওসি (ডিআই-১) মো. আলী আরশাদ বরিশাল রেঞ্জ, কুতুবদিয়ার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী খুলনা রেঞ্জ, কক্সবাজার সদর থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা মো. মাসুম খান খুলনা রেঞ্জ, রোমেল বড়ুয়া সিআইডি ঢাকায়, মিজানুর রহমান সিআইডি ঢাকায়, মো. মঈন উদ্দিন বরিশাল রেঞ্জ, খোরশেদ আলম সিলেট রেঞ্জ, মো. একরামুল হক বরিশাল রেঞ্জ, মোহাম্মদ আমিরুল ইসলাম রংপুর রেঞ্জ, মানস বড়ুয়া ময়মনসিংহ রেঞ্জ, এসএম মিজানুর রহমান এসএমপি সিলেটে, এসএম আতিক উল্লাহ ঢাকা রেঞ্জ, মো. আবুল মনসুর বরিশাল রেঞ্জ, মোহাম্মদ ইয়াছিন এসএমপি সিলেট, মো. আনোয়ার হোসেন বরিশাল রেঞ্জ, মোহাম্মদ আরিফ ইকবাল রাজশাহী রেঞ্জ, মোহাম্মদ আসাদুজ্জামান রাজশাহী রেঞ্জ এবং শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ সিলেট রেঞ্জ, আমিনুল ইসলাম এসএমপি সিলেটে, প্রদীপ কুমার দাস (কোর্ট ইন্সপেক্টর) এসএমপি সিলেটে, মো. আনিছুর রহমান বরিশাল রেঞ্জে, মো. ফজলুল আলম বরিশাল রেঞ্জ, রূপল চন্দ্র দাস (বিপিএ, সারদায় সংযুক্ত) বরিশাল রেঞ্জ, মো. বদরুল আলম তালুকদার সিলেট রেঞ্জ, মো. হাবিবুর রহমান খুলনা রেঞ্জ এবং টেকনাফ থানার রফিকুল ইসলাম খান বরিশার রেঞ্জ।

এ ৩৪ পুলিশ কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে বদলি করা হয়েছে।

আদেশে আরো বলা হয়েছে, পুলিশ পরিদর্শকগণ বদলিকৃত ইউনিটে যোগদানের জন্য আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন। তারা আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকায় রাজারবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুরো পোশাকে বিফ্রিংয়ে উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট ইউনিট প্রধানগণ বিষয়টি নিশ্চিত করবেন।

২১ সেপ্টেম্বর কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেনসহ জেলা পুলিশের শীর্ষ সাত কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়।

এর আগে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ হাসানুজ্জামান বুধবার কক্সবাজারে যোগদান করেছেন।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ পরিদর্শকের পর জেলা পুলিশের সব উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শকদেরও বদলি করা হবে। কনস্টেবলদেরও বদলির আওতায় আনা হবে।

তিনি জানান, কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।

গত ৩১ জুলাই টেকনাফের মেরিনড্রাইভ রোডে বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর পর থেকে কক্সবাজার জেলা পুলিশে ব্যাপক রদবদল হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন