1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অশালীন পোশাক পড়ায় থাপ্পড় খেয়েছিলেন গৌহর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

অশালীন পোশাক পড়ায় থাপ্পড় খেয়েছিলেন গৌহর

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গৌহর খান, যিনি ফ্যাশন ওয়ার্ল্ড, বলিউড, টেলি দুনিয়া এমনকি ওয়েবের দুনিয়াতে কাজ করেছেন নিজের গুণেই। মডেলিং ক্যারিয়ারে বাধা এসেছিল তার ওয়ার্ডড্রোব ম্যালফাংশনের পর। স্কার্ট ফেটে যাওয়ায় তার নিতম্বের অনেকাংশ বেরিয়ে আসে। স্কার্ট ছিঁড়ে যাওয়ায় তিনি সেই মুহূর্তে ভয় পাননি বরং হাত দিয়ে ঢেকে হেঁটে বেরিয়ে গেলেন ব়্যাম্প থেকে।

এছাড়াও কিপিং আপ উইথ কার্দাশিয়ানের থেকে অনুপ্রাণিত হিন্দি শো খান সিস্টার্সেও গৌহর বিতর্কে জড়ান। কুশালের জন্য বিগ বস হাউজ ছেড়েও বেরিয়ে গিয়েছিলেন তিনি। তবে পরবর্তীকালে এই অনুষ্ঠানের বিজেতা হন গৌহর।

ইন্ডিয়ার স্টার নামক এক অনুষ্ঠানের সঞ্চালিকা হিসাবে কাজ করেছিলেন গৌহার খান। সেই সময় তার সঞ্চালনার প্রশংসাও করেছিল একাধিক দর্শক। সেই দর্শকদের মধ্যেই লুকিয়ে ছিল হেনস্তাকারী।

মোহাম্মদ অকিল মালিক গৌহারকে অনুষ্ঠানের শ্যুটিং চলাকালীন থাপ্পড় মারেন। সেই ভিডিও রীতিমত ভাইরাল হয়। গৌহর নাকি অশালীন পোশাক পরে পুরুষদের মানসিকতা বিকৃত করছেন। এই দাবিতেই গৌহরকে থাপ্পড় মারে সে।

যদিও পরবর্তীকালে অকিলের দাবি ছিল, গৌহর তাকে টাকা দিয়েছিলেন এ কাজটি করার জন্য। এমনকি সালমান খানের ‘দাবাং’ ফ্র্যাইঞ্চাইজিতে অভিনয়ের সুযোগের প্রলোভন দেখিয়েছেন।

যদিও গৌহরের কথায়, অকিলের সমস্ত অভিযোগ এবং দাবি মিথ্যে। তিনি অকিলকে এই ঘটনার আগে চিনতেনও না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন