1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আশুলিয়ায় কারখানায় গুলি চালিয়ে টাকা লুট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

আশুলিয়ায় কারখানায় গুলি চালিয়ে টাকা লুট

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাভারের আশুলিয়ায় নার্গিস সোয়েটার নামে একটি তৈরি পোশাক কারখানায় গুলি চালিয়ে ও ভাঙচুর করে নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ছোড়া গুলি ও মারধরে আহত হয়েছেন কারখানার শ্রমিকসহ দু’জন। ঘটনাস্থল পরিদর্শন করলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।

রবিবার রাতে সাড়ে ৮টার দিকে আশুলিয়ার আড়িআঁড়া মোড় এলাকায় নার্গিস সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। আহত নূর আলম ও সাকিব নামে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নূর আলম নার্গিস সোয়েটার কারখানার অপারেটর হিসেবে কর্মরত ও সাকিব অপর কারখানার শ্রমিক। কারখানার স্বত্তাধিকারী মো. রাজু অভিযোগ করে বলেন,

রবিবার রাত সাড়ে ৮টার দিকে ১০-১৫ জন দুর্বৃত্ত তার কারখানার সামনে এসে অতর্কিত গুলি ছুড়ে তাণ্ডব চালাতে থাকে। এ সময় তার কারখানার নূর আলম নামে এক শ্রমিকের পায়ে গুলি করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে দুর্বৃত্তরা কারখানার ভিতরে ঢুকে ক্যাশের ড্রয়ের ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা লুট ও ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়। পরে রাস্তায় পার্শ্ববর্তী কারখানার সাকিব নামে এক পথচারী শ্রমিককেও সন্ত্রাসী মারধর করে। এরপর গুলিবিদ্ধ নূর আলম ও আহত সাকিবকে হাসপাতালে নেয়া হয়। রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্বৃত্তদের মধ্যে এলাকার রিপন নামে একজনকে চেনা গেলেও বাকিদের চেনা যায়নি।

তিনি বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে অন্যত্র ওই দুর্বৃত্তদের মাঝে গন্ডগোল হয়েছে। একপর্যায়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা অতর্কিতভাবে তার কারখানায় ঢুকে তাণ্ডব চালিয়েছে।

এ ব্যাপারে ঘটনাস্থলে পরিদর্শনকারী আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল নূর তারেক বলেন, রাতে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত নার্গিস সোয়েটার নামে ওই কারখানায় প্রবেশ করে বিবাদ সৃষ্টি করে। এ সময় নূর আলম ও সাকিব নামে দু’জন আহত হয়েছেন। এদের মধ্যে নূর আলম নামে এক শ্রমিকের পায়ে রক্তাক্ত জখম রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। প্রাথমিকভাবে ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন