1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলি, ম্যাগাজিন ও গাঁজাসহ আটক-৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলি, ম্যাগাজিন ও গাঁজাসহ আটক-৩

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এম ওসমান, বেনাপোল সংবাদদাতা :
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১১ টি পিস্তল, ৫০ রাউন্ড গুলি, ২২টি ম্যাগাজিন ও ১৯ কেজি গাঁজাসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তের কাঁচা রাস্তার পাশে থেকে এ অস্ত্রের চালানটি আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের এজাবার রহমানের ছেলে সাজজুল (৩০), স্বরবাংহুদা গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে আনারুল (৩৪) ও একই গ্রামের সাফেদ বিশ্বাসের ছেলে আলমগীর (৪০)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বিকালে সংবাদ কর্মীদের জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান একটি অস্ত্রের চালান এনে ঘিবা মাদ্রাসার পাশে কাচা রাস্তায় অবস্থান করছে।
এমন সংবাদের বিজিবি রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালানসহ তাদেরকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন