1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা: দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি প্রবেশে নিষেধাজ্ঞা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

করোনা: দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখা সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এজন্য বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাসের অধিকতর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার (২২ মার্চ) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের চালু সব স্থলবন্দর দিয়ে বিদেশি  নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হলো।

শনিবার রাত ১২টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ইংল্যান্ড, চীন, হংকং, ব্যাংকক ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করা হয়।

দেশে শনিবার পর্যন্ত নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২৪ জনে পৌঁছেছে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন