1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যাত্রাবাড়ী জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদি সহ ২জন গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

যাত্রাবাড়ী জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদি সহ ২জন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।।
র‌্যাব-১০ এর অভিযান: ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদি সহ ০২জন গ্রেফতার
গত ০৮ আগষ্ট ২০২০ইং তারিখ ২২.৩০ হতে ২৩.৩০ ঘটিকা পর্যন্ত সিপিসি-১, র‌্যাব-১০ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সি এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী ০২ জনকে আটক করেন। আটককৃতরা হলো ১। আলমগীর হোসেন টুটুল (৪০), পিতা- আব্দুল জলিল মুন্সি, সাং- চরমনোহরদিয়া, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর, ২। আবুল কাশেম (৪০), পিতা- মৃত আব্দুল মালেক শেখ, সাং- তেলিনাঙ্গা, থানা- নরাগতি, জেলা- নড়াইল বলে জানা যায় । এসময় তার নিকট থেকে ০২ টি মনিটর, ০৩ টি প্রিন্টার, ০২ টি সিপিইউ, ০১ টি স্ক্যানার, ২২ টি ভূয়া সার্টিফিকেট, ০১ টি মোবাইল ও নগদ ১,১০০/- (এক হাজার একশত) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছে। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশংসাপত্র সহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন