1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রংপুরে সাংবাদিক ও অবসরপ্রাপ্ত আর্মির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদের ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

রংপুরে সাংবাদিক ও অবসরপ্রাপ্ত আর্মির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদের ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৮৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।।
রংপুরের সাংবাদিক ও অবসরপ্রাপ্ত আর্মির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদের ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সংবাদ প্রকাশের জেরে বাংলা টিভির রংপুর প্রতিনিধির উপর কাউন্সিলরের সন্ত্রাসী হামলা চালিয়েছে।
রংপুরের ১৩ ওয়ার্ড কাউন্সিলর সন্ত্রাসী ফজলে এলাহি ফুলুর নেতৃত্বে ভাড়াটে লোকজন ৩নং চেকপোস্ট উপশহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।

এসময় ব্যবসায়ী অবসরপ্রাপ্ত আর্মি অফিসার আফজাল ও বাংলা টিভির রংপুর প্রতিনিধি বাধনসহ ৪/৫ জন সাংবাদিক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ত্রাসী ফজলে এলাহি ‘ফুলু’ কাউন্সিলর ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় গুরুতর আহত বাংলা টিভির রংপুর প্রতিনিধি রাফাত হোসেন বাঁধন, ফটোসাংবাদিক মেজবাহুল হিমেলসহ কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে রংপুরের সাংবাদিক সমাজ প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এবং পাশাপাশি হামলা কারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পুলিশ কমিশনারের কাছে। অন্যথায় সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হবে।

বাংলা টিভির সাংবাদিক বাঁধন এবং তার পিতা অবসরপ্রাপ্ত আর্মি অফিসার আফজাল হোসেন এর উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে সাংবাদিকরা।

এ বিষয়ে বাংলা টিভির রংপুর প্রতিনিধি বাধন জানান, সম্প্রতি ১৩ নং কাউন্সিলর ফজলে এলাহী ফুলুর দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করেছিলাম। এর পর থেকেই তিনি বিভিন্ন মাধ্যমে আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে হুমকী দিয়ে যাচ্ছিলো। গতকাল রাতে হঠাৎ সেই কাউন্সিলর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাবা এবং আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের উপর হামলা চালায় তখন আমি বাবাকে বাঁচাতে গেলে তারা আমাকে চাপাতি দিয়ে কোপ দেয়। আমি চাই এর সুষ্ঠু বিচার হোক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন