1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রোনালদোর জোড়া গোলেও জুভেন্তাসের হার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০

রোনালদোর জোড়া গোলেও জুভেন্তাসের হার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ১৩০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Juventus' Portuguese forward Cristiano Ronaldo reacts during the UEFA Champions League round of 16 second leg football match between Juventus and Olympique Lyonnais (OL), played behind closed doors due to the spread of the COVID-19 infection, caused by the novel coronavirus, at the Juventus stadium, in Turin , on August 7, 2020. (Photo by Miguel MEDINA / AFP)

নিজেদের সেরাটা দিয়েই খেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। একাই করেছেন জোড়া গোল। নিজেদের মাঠে ফিরতে লেগে দলকে জয়ও এনে দিয়েছেন। এরপর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠা হলো না জুভেন্তাসের। প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করল অলিম্পিক লিওঁ।

নিজেদের মাঠ তুরিনোয় শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে লিওঁকে ২-১ গোলে হারায় জুভেন্তাস। এর আগে করোনা মহামারির আগে ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে সেরি আ’র ক্লাবটিকে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছিল লিওঁ।

দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। কিন্তু প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল প্যারিসের ক্লাবটি।

বাঁচা-মরার লড়াইয়ে অষ্টম মিনিটেই গোল খেতে বসেছিল জুভেন্তাস। তবে হোসাম আউয়ারের পোস্ট ঘেঁষে নেওয়া শট ঝাঁপিয়ে রুখে দেন দলটির গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।

চার মিনিট ঠিকই এগিয়ে যায় লিওঁ। তবে পেনাল্টি থেকে পাওয়া গোলটি ছিল বিতর্কিত। ডি-বক্সে ঢুকে পড়া ফরাসি মিডফিল্ডার হুসেম আউয়ারকে ফাউল করেন জুভেন্তাসের রদ্রিগো বেন্তানকুর। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

টিভি রিপ্লেতে পরিষ্কার ফাউলও মনে হয়েছে, বলে পাও লাগিয়েছিলেন আউয়ার। কিন্তু ভিএআর দেখার পরও সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে নিখুঁত স্পট কিকে গোল করে অতিথিদের এগিয়ে নেন ডাচ ফরোয়ার্ড ডেপাই।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে ম্যাচে সমতায় ফেরান রোনালদো। স্পট-কিক থেকে গোলটি করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ডি-বক্সে ডেপাইয়ের হ্যান্ড বল হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

৬০ তম মিনিটে আরও একটি গোল করে জুভেন্তাসের জয় নিশ্চিত করে রোনালদো। সতীর্থ ফেদেরিকো বের্নারদেস্কির পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

জুভেন্তাসের হয়ে এক মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩৭ গোলে মৌসুম শেষ করলেন রোনালদো। তাতে ভেঙে দিলেন ৯৫ বছর আগে গড়া স্ট্রাইকার ফেরেঙ্ক হিরজেরের রেকর্ড। ক্লাবটির হয়ে এক মৌসুমে ৩৫টি গোল করেছিলেন তিনি।

কিন্তু জয় পেয়েও লাভ হয়নি রোনালদোদের। শুরুতেই একটি গোল হজম করায় কপাল পুড়েছে তাদের।

ফিরতি লেগে দিনের অপর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে আবার ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন