বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

পিনাক-৬ ডুবির অর্ধযুগ দোষীদের এখনো বিচার না হওয়ায় নিহত ও নিখোঁজ পরিবারগুলোর ক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ১৩৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধি- এইচএমএইস।
২০১৪ সালের ৪ আগস্ট দেশের দক্ষিনবঙ্গের প্রবেশদ্বার কাওড়াকান্দি-মাওয়া নৌরুটের পদ্মার মাঝে দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চটি। সে সময় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে ছিল দক্ষিণাঞ্চলের মানুষ। ওভার লোডিংয়ের কারণে লঞ্চটি পদ্মায় ডুবে যায়। সরকারি হিসেবে ওই দুর্ঘটনায় ৪৯ এবং বেসরকারিভাবে ৮৬ যাত্রীর লাশ উদ্ধার করা হয়। সাঁতরে ও অন্যদের সহযোগিতায় জীবিত উদ্ধার হয় কিছু যাত্রী। নিখোঁজ থাকে ৫৩জন। যাদের খোঁজ আজো মিলেনি। এর মধ্যে আবার অজ্ঞাতনামা হিসেবে ঠাঁই হয় শিবচর পৌর কবরস্থানে ২১ লাশের।

২০১৪ সালের এই সময়টা ছিল রোজার ঈদ পরবর্তী দিন। যে ঈদের ছুটিতে পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়ে বাড়ি ফেরা স্বজনেরা। আবার ঈদ শেষে কর্মস্থল ঢাকায় ফেরে জীবিকার লড়াইয়ে। এই সময়টায় পিনাক ডুবিতে নিহতের স্বজনের মন ভারাক্রান্ত হয়ে উঠে। হারানো বেদনা নতুন করে ব্যথা বাড়িয়ে দেয় ক্ষততে।

শিবচরে পিনাক-৬ ডুবিতে স্বজন হারানো কয়েকটি পরিবারের সাথে আলাপ করলে তারা জানান, এই দিনটিতে তারা হারানো স্বজনদের আত্মার শান্তি কামনার জন্য দোয়া-মাহফিল করে থাকেন। মিলাদ-মাহফিল এর মাধ্যমে স্মরণ করেন তাদের।

জানা গেছে, কোনো কোনো পরিবারের একমাত্র উপার্জনকারী সন্তান হারিয়ে বৃদ্ধ বাবা-মা আজ সহায়হীন। অনাদরে বেঁচে আছেন মৃতের মতো পড়ে থেকে। মাদারীপুরের শিবচরে স্বজন হারানো কয়েকটি পরিবারের সাথে কথা বলতে গেলে দেখা যায়, নীরব-নিস্তব্ধ বাড়ির চারপাশজুড়ে যেন বিষাদের ছায়া।

পাঁচ্চর ইউনিয়নের গুপ্তেরচর এলাকার নিহত মিজানুর রহমানের বাড়িতে গেলে দেখা যায় বৃদ্ধ মায়ের হাহাকার। আর চোখের অশ্রুজল।

কান্নাজড়িত কণ্ঠে ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে জানান, যে কদিন বেঁচে থাকবেন আনন্দ আর আসবে না তার বয়সের ভাড়ে ন্যূজ হয়ে আসা এই জীবনে। ঠিক ছয় বছর আগের এই সময়টায় তিনি হারিয়েছেন তার সন্তান-পুত্রবধূ, নাতি-নাতনিদের।

কান্নাজড়িত কণ্ঠে স্বজন হারানো এই রিজিয়া বেগম বলেন, ‘আমি আর যে কদিন বেঁচে থাকবো, আমার জীবনে কোনো আনন্দ নেই। আমার জীবনের সবকিছু হারিয়ে গেছে পদ্মায়। সন্তান হারানো শোকে মিজানের বাবা নুরুল ইসলামও সবাইকে ছেড়ে চলে গেল। দুঃখ-বেদনা আর কষ্টের এই স্মৃতির সম্বল নিয়ে পড়ে আছি আমি।’

প্রতিবেশী শিরিন আক্তার বলেন, ‘চাচি সে বছর নাতি-নাতনিদের নতুন জামা কিনে দিয়েছিলেন। ঢাকা ফেরার সময় নিজ হাতে ওদের পরিয়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত লাশ হয়ে ভেসে উঠলো পদ্মায়। চাচির সম্বল বলতে শুধু কয়েকটি ছবিই আছে।’ সেগুলো বুকে নিয়ে নীরবে শুধু কাঁদেন তিনি।
পদ্মায় লঞ্চ ডুবে নিহত এসব পরিবারের কষ্ট ছুঁয়ে যায় প্রতিবেশীদেরও। সংবাদকর্মীদের সামনে স্মৃতিচারণ করতে গিয়ে অনেক প্রতিবেশীকেও আবেগে চোখ মুছতে দেখা গেছে।

এমনই আরেক পরিবার শিবচর উপজেলার সন্যাসীচর ইউনিয়ের দৌলতপুর গ্রামের। ঢাকায় ফেরার পথে স্ত্রী-সন্তান নিয়ে পিনাক-৬ ডুবির দুর্ঘটনায় মারা যান ফরহাদ মাতুব্বর। স্ত্রী শিল্পী, এক বছর বয়সী সন্তান ফাহিম ও শ্যালক বিল্লালসহ সলিল সমাধি ঘটে তার। যাদের লাশও শেষ পর্যন্ত পাওয়া যায়নি।

শিবচরের কাদিরপুর এলাকার মেধাবী দুই বোন ও তাদের এক খালাতো বোনেরও মর্মান্তিক মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। ঈদের ছুটি কাটিয়ে বাবার সাথে ঢাকা ফিরছিল তারা। লঞ্চ ডুবে যাওয়ার পর পদ্মার প্রবল স্রোত ঠেলে বাবা ভেসে উঠতে পারলেও সন্তানদের আর বাঁচাতে পারেননি। পাগলপ্রায় বাবার আহাজারিতে তখন পদ্মার বাতাস হয়ে উঠেছিল বিষাদে ভারাক্রান্ত। সেই বাবার আহাজারি থামেনি আজও। নিহত দুই বোনের বড় নুসরাত জাহান হিরা ঢাকার শিকদার মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। অপর বোন ফাতেমা-তুজ-জোহরা স্বর্ণা ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে পড়তো। তারা খালাতো বোন জান্নাত নাঈম লাকীকে নিয়ে ঢাকা যাচ্ছিল।
বছরের এই সময়টায় স্বজন হারানো শিবচরের ১২ থেকে ১৪টি পরিবারে নতুন করে জাগিয়ে দেয় স্বজন হারানোর বেদনা।

শিবচর পৌরসভা মেয়র, আওলাদ হোসেন খান জানান, অজ্ঞাত হিসেবে দাফন করাদের ডিএনএ সংরক্ষন করে রাখলেও নিখোজদের ব্যাপারে কেউ এই ৫ বছরেও আসেনি । এ ঘটনার দীর্ঘ বিলম্বে আমি ক্ষুদ্ধ।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, পিনাক-৬ দূর্ঘটনার পর এরুটে নৌযান পারাপারের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না উঠে তার জন্য আমার প্রয়োজনে ব্যবস্থা গ্রহন করেছি। যদি এরপর কেউ অতিরিক্ত যাত্রী তোলে সেই সে ক্ষেত্রে আমরা তাদের জরিমানা করার বিধান রেখেছি। আর সবসময় আমাদের প্রশাসণের তৎপরতা থাকছে বিশেষ করে ঈদের আগে ও পরেতো থাকছেই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE