1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কিছুটা ফাঁকা, কিছুটা ব্যস্ত ঢাকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

কিছুটা ফাঁকা, কিছুটা ব্যস্ত ঢাকা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৪২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।।
এবারের ঈদুল আজহায় ঢাকা চিত্র ভিন্ন। অন্যবার ঈদের পরদিন ঢাকা থাকত ফাঁকা। করোনা মহামারির কারণে সরকারি নিষেধাজ্ঞার আওতায় অনেকেই ঢাকা ছাড়তে পারেননি। এবার তাই কোথাও কোথাও ব্যস্ততা, কোথাও আবার ফাঁকা- এমন চিত্র দেখা গেছে ঢাকায়।

ঈদের পরদিন রোববার সকাল থেকেই ঢাকার রাস্তায় বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশা চলতে দেখা গেছে। কোরবানির দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে অনেকে পশুও জবাই করেছেন।

রামুপরা, বাড্ডা, বেইলি রোড, হেয়ার রোড, সার্কিট হাউজ রোড, ইস্কাটন গার্ডেন সড়ক, মগবাজার, কাকলাইল, বিজয়নগর, শাহবাগ, নয়া পল্টন, ফকিরাপুল এলাকা ঘুরে দেখা গেছে এবারের ঢাকা কিছুটা ব্যস্ত, কিছুটা ফাঁকা।

পরীবাগ এলাকার বাসিন্দা নজমুল রাহাত বলেন, ঢাকায় অন্যবার রোজার ঈদের তুলনায় কোরবানী ঈদের সময় বেশি ফাঁকা থাকে। কারণ অনেকেই নিজের গ্রামেই কোরবানী দিতে পছন্দ করেন।

তিনি বলেন, আর ঈদের পরদিন আরো ফাঁকা হয়ে যায় ঢাকা। কারণ অনেকেই ঈদের কোরবানীর মাংস বিলি-বণ্টনের পর ঢাকা ছাড়েন। ফলে দুই-তিনদিন ঢাকা অনেকটাই ফাঁকা থাকতে দেখা গেছে।

বিজয়নগরে অটোরিকশা চালক হুয়ায়ুন কবির গণমাধ্যমকে বলেন, সকাল ৮টায় গাড়ি নিয়ে বেরিয়ে প্রথমে মীরপুর এবং এরপর সেখান থেকে সায়েদাবাদ ও কমলাপুরে দুই ‘ট্রিপ’ দিয়েছি। ঈদের পরের দিনের হিসেবে ‘কামাই’ খারাপ হয়নি।

তিনি বলেন, গত বছর কোরবানির ঈদে নোয়াখালী বাড়িতে ছিলাম। তবে রোজার ঈদের ঢাকায় ছিলাম। ঈদের পরের দিন তো ঢাকা ফাঁকা থাকে। এইবারের মতো গাড়ি-ঘোড়া তখন দেখি নাই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন