1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ-সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল  জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঘাটাইলে যুবদলের বিক্ষোভ মিছিল গাইবান্ধায় রোহিঙ্গা ও বিদেশীদের নামে ভুয়া জন্ম সনদ বিক্রির দায়ে দুদকে অভিযোগ জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের প্রতিবাদে সংবাদ সম্মেলন তেরখাদায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫

নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২০২৫ সালে বৃত্তি প্রাপ্ত নবীনগর পৌরসভাস্থ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে “আমরা মেধা বিকাশে কাজ করি” সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এতে ২৬ জন ট্যালেন্টপুল ও ১৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত মোট ৪৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর আসনের এমপি এডভোকেট আব্দুল মান্নান।

আমরা মেধা বিকাশে কাজ করি সংগঠনের আহবায়ক এটিএম রেজাউল করিম সবুজের সভাপতিত্বে ও আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবিরের পৃষ্ঠপোষকতায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, রিকন ফার্মাসিটিক্যালস ও রিকন ল্যাবরেটরিজ-এর প্রধান নির্বাহী ড. মিজানুর রহমান ও নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মেয়র পদ প্রার্থী গোলাম হোসেন খান ভিপি টিটু ।

নূর মোহাম্মদ মিঠু ও ফারজানা আফরোজের যৌথ সঞ্চালনায় এতে শিক্ষকদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ইকবাল হোসাইন, খসরু মাষ্টার চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিন্টু, সুবর্না বেগম, লোকমান হোসেন ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন মরিয়াম আক্তার, খাদিজাতুল কোবরা, সারাহ মেহজাবিন পারিশা, অদিতি দাস।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হওয়ার কারিগর হতে উৎসাহ প্রদান করে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন