1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবু রায়হান চৌধুরী রকি, পঞ্চগড়।।
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১৯ আগস্ট, ২০২৬ পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের’ শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহিরুল ইসলাম কাচ্চু, আহবায়ক, জেলা বিএনপি, পঞ্চগড়। সভাটিতে সভাপতিত্ব করেন জনাব মোঃ আনোয়ার হোসেন তাপস, আহবায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল পঞ্চগড়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ মনিরুজ্জামান মানিক, সদস্য সচিব, জেলা স্বেচ্ছাসেবক দল পঞ্চগড়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপিরবৃন্দ এবং জেলা যুবদল ও ছাএদলের শীর্ষ নেতৃত্ব। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় অংশগ্রহণ করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জিপি এম এ বারিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬ বছরের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং দলের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। তারা দলের ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারা অব্যাহত রেখে ভবিষ্যৎ পথচলার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করা হয়। একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সভা শুরু হওয়ার আগে বিসমিল্লাহির রাহমানির রাহিম ও গিতা পাঠ করা হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। পুরো কর্মসূচিতে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন