1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

তেরখাদা প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

তেরখাদা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আজ ১৫ আগস্ট বিকেল ৩ টার দিকে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বার বার নির্বাচিত সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান জুলফিকার আলী জুলু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিল্টন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ আবুল হোসেন মোল্লা বাবু, মোঃ ফেরদৌস মোল্যা, এসকে নাসির আহমেদ, মোঃ আবুল বাশার, শেখ ইউসুফ আলী, মোঃ মোবাশ্বের আলম, এস এম এমদাদুল হক, আ্যাড, শহীদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, মোল্যা কামরুল ইসলাম, মোঃ পলাশ শেখ, খান গিয়াস উদ্দিন, শেখ মফিজুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, চৌধুরী আমিনুল ইসলাম মিলু, শেখ অহিদ, মোঃ সোহাগ মুন্সী, মোঃ রাজু চৌধুরী, মোঃ সাবু মোল্যা, মোঃ সাব্বির আহমেদ টগর, হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, শেখ রাজু আহমেদ, মোঃ আমিনুল ইসলাম আমিন, চৌধুরী মেহেদী হাসান ও মোঃ জামাল বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খান জুলফিকার আলী জুলু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের রাষ্ট্র পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শুধু জন্মদিনের আনুষ্ঠানিকতা করলেই চলবেনা বরং তার রাজনৈতিক জীবন, দেশের প্রতি তার অবদান এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। জুলু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত নাম। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আলোচনা অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন