1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা (খুলনা) সংবাদদাতা:

তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, উপজেলা এন সি পি সভাপতি এম এ কাদের। অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষে জুলাই যোদ্ধাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পানতিতা গ্রামে গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল হামিদের কবর জিয়ারত করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন