1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফার্নেস অয়েলের দাম কমালো বিইআরসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

ফার্নেস অয়েলের দাম কমালো বিইআরসি

ডেস্ক রিপোর্ট-
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের (এইচএফও) ভোক্তা পর্যায়ের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী আগস্ট মাসের জন্য প্রতি লিটার ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর বিধান অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণনকারী কোম্পানিগুলোর প্রস্তাব, গণশুনানি এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনার ভিত্তিতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ২২ ফেব্রুয়ারি কমিশনের এক আদেশে ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের মূল্য, বিপিসির মজুত ও সরবরাহ চার্জ, তেল বিপণনকারী কোম্পানিগুলোর চার্জ এবং পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। একই সঙ্গে প্রতি তিন মাস অন্তর অথবা প্রয়োজন অনুযায়ী মূল্য সমন্বয়ের বিধান রাখা হয়েছিল।

এর ধারাবাহিকতায় গত ১৫ মার্চ বিইআরসি একটি কমিটি গঠন করে। কমিটি ৩০ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত সময়ের আমদানিকৃত পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক মূল্যসূচক ‘প্ল্যাটস’, জুলাই মাসের অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পর্যালোচনা করে আগস্ট মাসের জন্য নতুন মূল্য নির্ধারণের সুপারিশ করে।

ওই সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশনের বিশেষ সভায় আগস্ট মাসের জন্য প্রতি লিটার ফার্নেস অয়েলের মূল্য ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়।

বিইআরসি জানিয়েছে, মূল্য পুনর্নির্ধারণসংক্রান্ত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ সংক্রান্ত পূর্ণাঙ্গ আদেশও শিগগির ওয়েবসাইটে আপলোড করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন