1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে - উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা (খুলনা)সংবাদদাতা:

তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা কেবল পুলিশ বা কোনো একটি প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়, এটি প্রশাসন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সরকারি দপ্তর, গণমাধ্যম এবং সর্বোপরী জনগণের সম্মিলিত দায়িত্ব। জনগণের আস্থা অর্জন, স্বচ্ছতা বজায় রাখা এবং জনসেবাকে অগ্রাধিকার দেয়ার মাধ্যমেই আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত উপজেলা গড়ে তুলতে পারবো। তিনি বলেন, উপজেলার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে নিরলসভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পারস্পারিক সহযোগিতা, সমন্বয় এবং দায়িত্বশীলতার মাধ্যমে তেরখাদাকে একটি নিরাপদ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সুশৃঙ্খল এবং জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আজ ৩০ জুন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় একথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, এস আই তুষার রায়হান, প্রভাষক বিপ্লব সিকদার, সমীর কুমার সাহা, শিক্ষক আজিজুর রহমান’ কদর। সভায় এছাড়াও অন্যান্য দপ্তরের অফিসারগণ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন