তেরখাদা (খুলনা)সংবাদদাতা:
তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা কেবল পুলিশ বা কোনো একটি প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়, এটি প্রশাসন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সরকারি দপ্তর, গণমাধ্যম এবং সর্বোপরী জনগণের সম্মিলিত দায়িত্ব। জনগণের আস্থা অর্জন, স্বচ্ছতা বজায় রাখা এবং জনসেবাকে অগ্রাধিকার দেয়ার মাধ্যমেই আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত উপজেলা গড়ে তুলতে পারবো। তিনি বলেন, উপজেলার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে নিরলসভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পারস্পারিক সহযোগিতা, সমন্বয় এবং দায়িত্বশীলতার মাধ্যমে তেরখাদাকে একটি নিরাপদ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সুশৃঙ্খল এবং জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আজ ৩০ জুন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় একথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, এস আই তুষার রায়হান, প্রভাষক বিপ্লব সিকদার, সমীর কুমার সাহা, শিক্ষক আজিজুর রহমান' কদর। সভায় এছাড়াও অন্যান্য দপ্তরের অফিসারগণ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.