1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস 'আলোচনায় অংশ নেন ২৯১ এমপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস ‘আলোচনায় অংশ নেন ২৯১ এমপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট মঙ্গলবার (৩০ জুন) পাস হয়েছে। প্রস্তাবিত বাজেটের ওপর জাতীয় সংসদে প্রায় ৪৬ ঘণ্টা আলোচনা হয়েছে। এতে সরকারি ও বিরোধী দলের ১৯১ জন সংসদ সদস্য অংশ নিয়েছেন।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা সরকারি সংবাদ সংস্থা বাসসকে জানান, সরকারি দলের ২০০ জন সদস্য মোট ৩২ ঘণ্টা ৩ মিনিট বক্তব্য দেন। অন্যদিকে, বিরোধী দলের ৯১ জন সদস্য মোট ১৩ ঘণ্টা ৪৮ মিনিট আলোচনায় অংশ নেন। সব মিলিয়ে বাজেটের ওপর ৪৫ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা হয়।

আলোচনা শেষে মঙ্গলবার জাতীয় সংসদ ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করে।

এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট নিয়ে অনুষ্ঠিত আলোচনায় সরকারি দলের ১৮ জন এবং বিরোধী দলের ৭ জনসহ মোট ২৫ জন সংসদ সদস্য অংশ নেন। এ আলোচনা হয় ৩ ঘণ্টা ৩ মিনিট স্থায়ী হয়।

বাজেট ও সম্পূরক উভয় বাজেট আলোচনায় মোট ৩১৬ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। দুই আলোচনার মোট ব্যাপ্তি ছিল ৪৮ ঘণ্টা ৫১ মিনিট।

Sangsad2
সংসদে বিরোধী দল। ছবি: সংগৃহীত

এদিকে বাজেট পাসের পর অধিবেশন আগামী ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) অধিবেশন মুলতবির ঘোষণা দেন।

গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর বিএনপি সরকারের এটিই প্রথম জাতীয় বাজেট।

গত ৭ জুন বাজেট অধিবেশনের শুরুতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, বাজেট অধিবেশন চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। বাজেট নিয়ে এই অধিবেশনে আলোচনার জন্য ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছিল। তবে আলোচনা হয় আরও প্রায় ছয় ঘণ্টা বেশি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন