1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ৭২ হাজার ৪৯৫ পশু প্রস্তুত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘অ্যালেন স্বপন ৩’-এ প্রভা, থাকছেন না মিথিলা মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার!

মাদারীপুরে ৭২ হাজার ৪৯৫ পশু প্রস্তুত

লাইফস্টাইল ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরের হাটে ক্রেতা-বিক্রেতার জন্য থাকা-খাওয়ার সুযোগসহ সব ধরনের সুবধিা রেখেছে হাট কর্তৃপক্ষ। এদিকে জেলার ৬৬ হাজার ৮৮০ পশুর চাহিদার বিপরীতে ৭২ হাজার ৪৯৫ পশু প্রস্তুত রয়েছে। পশু বিক্রির স্থায়ী ও অস্থায়ী অর্ধশত হাটকে ঘিরে ১৮টি মেডিকেল টিম গঠন করেছে প্রাণিসম্পদ অধিদফতর। অপরদিকে পুলিশ বলছে, গরু কিনতে আসা ক্রেতা ও বিক্রেতার নিরাপত্তায় কাজ করছে বাহিনীর সদস্যরা।

কুষ্টিয়ার কুমারখালি বাঁশগ্রামের খামারি মিরাজ খাঁ। মাদারীপুর সদর উপজেলার হবিগঞ্জ পশুরহাটে নিয়েছেন ২৭টি গবাদি পশু। এরমধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ, ১৮ মণ ওজনের হলেস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু। ৪ বছর ধরে পরম যত্নে লালনপালন করা ষাঁড়টির দাম হাঁকাচ্ছেন ৮ লাখ টাকা। প্রতিনিয়তই ক্রেতা ভিড় করছেন সেখানে। দামও উঠেছে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত।

এদিকে ছোট ছোট পিকআপে করে খামার থেকে নিয়ে আসা গরু নামানো হচ্ছে হাটে। রাজাবাবু, রাজকুমার, মহব্বত, নবাব, শাহাজাদাসহ বাহারি নামের গরুতে জেলার বৃহৎ এই হাট এখন কেনাবেচায় জমজমাট। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পশু কিনতে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা। চাহিদা মতো পছন্দের পশু কিনে নিয়ে যাচ্ছেন কোরবানি দিতে। সাধ্যের মধ্যে দামও থাকায় খুশি তারা।

515455e2-da7a-4cd8-a1e9-2a411f762209

 

খামারি মিরাজ খাঁ বলেন, হবিগঞ্জ হাটে কয়েক হাজার পশু উঠেছে। তবে, আমার ১৮ মণ ওজনের হলেস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুটি সবচেয়ে বড় ও আকর্ষণীয়। আশা করছি দুই একদিনের মধ্যে গরুটি বিক্রি করা সম্ভব হবে। ৮ লাখ টাকা দাম চাইলেও ৬ লাখ বা তার কিছুটা বেশি হলেই বিক্রি করে দেব।

5065557d-325e-4eb9-9691-45fcce477093

মাদারীপুরের ক্রেতা রাতুল বলেন, ১০-১৫টি গরু দেখেছি। দরদাম করে একটি গরু কিনেছি। দাম নিয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। দাম সাধ্যের মধ্যে থাকায় খুশি লাগছে।

354d7ff8-d619-4cb6-a94a-5d72edd88d79

মাদারীপুর সদর উপজেলার হবিগঞ্জ পশুরহাটের সাধারণ সম্পাদক রুহুল মিয়া বলেন, জেলার অন্যতম হাট এটি। এই হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি হাট কমিটি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।

cfc7a351-395b-4651-8fc1-4d1ed1e64bf2

মাদারীপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শচীন্দ্র নাথ বিশ্বাস জানান, প্রতিটি হাটে খোঁজখবর রাখছে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অফিস। মনিটরিংয়ের জন্য ১৮টি টিম কাজ করছে। কোনো প্রাণী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি কর্মকর্তা-কর্মচারীরা।

18fd4fb0-f5a5-43c8-83e9-76cc84953902

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, কোরবানির পশুর হাটে জাল টাকা কারবারিকে ধরতে ও মলম পার্টির তৎপরতারোধে সাদা পোশাকেও কাজ করছে পুলিশ। এছাড়া আঞ্চলিক সড়ক ও মহাসড়কে বাড়ানো হয়েছে টহল। যাতে বিক্রেতারা স্বাচ্ছন্দ্যে পশু বিক্রি করে অর্থ নিয়ে ঘরে ফিরতে পারেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন