1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামাল উদ্দীন কক্সবাজার:

কক্সবাজার শহরে অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (২১ এপ্রিল) রাতে শহরের শহীদ সরণীর জলিলের দোকান মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—
মো. একরাম হোসেন (৪৫) ও তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তারা কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা। তাদের আদি নিবাস চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখিল এলাকায়।
ডিএনসি কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচারের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা সদর হাসপাতালের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। আটক দম্পতির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন