1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ২৪ ঘণ্টায় ৩১ জন গ্রেফতার, ইয়াবাসহ ডিবির অভিযানে আটক ৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পয়েন্ট ভাগাভাগি, ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ড ম্যাচ চুক্তিতে যে কারণে কোণঠাসা নেতানিয়াহু বই পড়ার গুরুত্ব তুলে ধরে মাদারীপুরে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা অনুষ্ঠিত মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ জন গ্রেপ্তার উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী

মাদারীপুরে ২৪ ঘণ্টায় ৩১ জন গ্রেফতার, ইয়াবাসহ ডিবির অভিযানে আটক ৩

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ আরও ৩ জনকে আটক করেছে। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মাদারীপুর সদর মডেল, শিবচর, রাজৈর ও কালকিনি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়।
এর মধ্যে মাদারীপুর সদর মডেল থানায় ২টি জিআর, ১টি সিআর সাজা পরোয়ানা, নিয়মিত মামলায় ৭ জন এবং ৩৪ ধারায় ১ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়।
কালকিনি থানায় ২টি জিআর ও ১টি সিআর পরোয়ানাসহ ৬ জন, রাজৈর থানায় ২টি সিআর, ১টি জিআর পরোয়ানা এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১ জনসহ মোট ৪ জন এবং শিবচর থানায় ৩৬ পিস ইয়াবাসহ ১ জন, জিআর পরোয়ানায় ৪ জন ও নিয়মিত মামলায় ২ জনসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদারীপুর সদর উপজেলার জাজিরা কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাইনিজ কুড়াল ও একটি দাসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন—সাগর মাতুব্বর (২৩), লিখন হাওলাদার (২৭) ও দেলোয়ার খাঁ (৩২)।
মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম বলেন,
“জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন