1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছাতকে সরকারি গোচারণ ভূমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ‎ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

ছাতকে সরকারি গোচারণ ভূমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ‎

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‎‎সুনামগঞ্জ সংবাদদাতা:
‎সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত গোচারণ ভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে আয়াজ আলী নামে এক ব্যক্তি ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, রাজারগাঁও, ছনগাইর, মহিষমারা, কুড়িয়া ও বাশটিলা গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে বংশানুক্রমে সরকারি ওই গোচারণ ভূমি গরু-বাছুর চড়ানোর কাজে ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই জমির একটি অংশে পুকুর খনন ও চাষাবাদের পাশাপাশি বালু উত্তোলন শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।

‎লিখিত অভিযোগে বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে আয়াজ আলী ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনে বাধা দিলে অভিযুক্তরা তাকে মারপিটের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যে প্রায় ৫০ লক্ষাধিক টাকার বালু উত্তোলন করে বিক্রি করা হয়েছে এবং এখনো বালু উত্তোলন অব্যাহত রয়েছে।
‎এদিকে গোচারণ ভূমিতে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় এলাকাবাসী তাদের গরু-বাছুর চড়াতে পারছেন না বলে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
‎অভিযোগে আব্দুস ছবুর লাল মিয়া, সুমন মিয়া, শফিকুল, শামীম, লিয়াকত আলী ও আজিজুলসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
‎এ বিষয়ে অভিযোগকারী আয়াজ আলী প্রশাসনের কাছে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন মাঠি কাটার বিষয় ইউনও ও সহকারী ভূমির ‎তদারকি করার বিষয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন