1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ পালন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

তেরখাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ পালন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতাঃ

আজ ১০ মার্চ তেরখাদা উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থপনা শাখার উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টার দিকে বিভিন্ন দপ্তরের অফিসার, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যাক্তি, শিক্ষক, সাংবাদিক সমন্বয়ে এক র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, ভেটেরিনারী সার্জন ডাঃ জুপি রানী সরকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা ইউআরসি ইন্সটেক্টর মোঃ নজিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষ, উপজেলা সমবায় অফিসার মঞ্জুরুল কবির, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ আবু সাইদ মল্লিক, ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, এস আই নুর আলম, ইউপি চেয়ারম্যান যথাকমে এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন, কৃষ্ণ মেনন রায়, শেখ মোঃ মোহসীন, মোঃ বুলবুল আহমেদ ও মোঃ উজ্জ্বল শেখ। সভায় এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন