1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি ধনী ও দরিদ্রের মধ্যে আল্লাহর নির্দেশিত সেতু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি ধনী ও দরিদ্রের মধ্যে আল্লাহর নির্দেশিত সেতু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি ধনী ও দরিদ্রের মধ্যে আল্লাহর নির্দেশিত সেতু; দান নয়, বরং দরিদ্রের অধিকার। কোরআনের সুরা তাওবা (৬০) অনুযায়ী, জাকাত ব্যয়ের ৮টি সুনির্দিষ্ট খাত রয়েছে। তবে সঠিক খাতে এবং সঠিক ব্যক্তির কাছে না পৌঁছালে এই ফরজ ইবাদত আদায় হয় না।

জাকাতের হকদার যে ৮ খাত

পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী জাকাত প্রদানের নির্দিষ্ট খাতগুলো হলো-

ফকির: যার সামান্য সম্পদ আছে কিন্তু নিসাব পরিমাণ মালের মালিক নয়।
মিসকিন: যার কিছুই নেই এবং অত্যন্ত অভাবগ্রস্ত।
জাকাত আদায়কারী: ইসলামি রাষ্ট্র কর্তৃক জাকাত সংগ্রহের কাজে নিয়োজিত ব্যক্তি।
চিত্ত আকর্ষণকারী: অমুসলিম বা নওমুসলিমদের ইসলামের প্রতি আকৃষ্ট করতে। (হানাফি মাজহাব মতে এটি বর্তমানে রহিত)।
দাস মুক্তি: বর্তমানে এ খাতটি কার্যকর নেই।
ঋণগ্রস্ত ব্যক্তি: যার নিজের প্রয়োজন মিটিয়ে ঋণ পরিশোধের ক্ষমতা নেই।
ফি সাবিলিল্লাহ: আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি, দ্বীনি ইলম অর্জনকারী দরিদ্র শিক্ষার্থী এবং হজের সফরে গিয়ে নিঃস্ব হয়ে পড়া অসহায় হজযাত্রী। (সূত্র: দুররুল মুখতার: ৩/২৯৪)
মুসাফির: যার নিজের এলাকায় সম্পদ আছে কিন্তু সফর অবস্থায় বিপদগ্রস্ত হয়ে অসহায় হয়ে পড়েছেন।

যাদের জাকাত দেওয়া যাবে না

ফতোয়ায়ে হিন্দিয়া ও আদ-দুররুল মুখতারসহ নির্ভরযোগ্য ফিকহ গ্রন্থের আলোকে নিম্নোক্ত ব্যক্তিদের জাকাত দেওয়া জায়েজ নয়-

অমুসলিম ও সচ্ছল ব্যক্তি: জাকাত কেবল মুসলিম দরিদ্রদের হক। এছাড়া যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, তাকেও জাকাত দেওয়া যাবে না।
ধনীর নাবালক সন্তান: নিসাব পরিমাণ সম্পদের মালিকের নাবালক সন্তানকে জাকাত দেওয়া জায়েজ নয়।
বনু হাশেম: রাসুলুল্লাহ (স.)-এর বংশধর তথা বনু হাশেমের অন্তর্ভুক্ত ব্যক্তিদের জন্য জাকাত গ্রহণ নিষিদ্ধ।
নিকটাত্মীয়: বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি এবং নিজের ছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের জাকাত দেওয়া যাবে না।
স্বামী-স্ত্রী: স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না।
(হিন্দিয়া: ১/১৮৮, তাতারখানিয়া: ৩/২০৬, দুররুল মুখতার: ৩/২৯৪-২৯৫)

মালিক বানিয়ে দেওয়া জরুরি

জাকাত আদায়ের মূল শর্ত হলো- দরিদ্র ব্যক্তিকে অর্থের ‘মালিক’ বানিয়ে দেওয়া (তামলিক)। যেহেতু মসজিদ-মাদরাসা, রাস্তাঘাট, হাসপাতাল নির্মাণ কিংবা মৃত ব্যক্তির দাফনকার্যে কোনো ব্যক্তিকে একক মালিক বানিয়ে দেওয়া হয় না, তাই এসব খাতে জাকাতের অর্থ সরাসরি ব্যয় করলে জাকাত আদায় হবে না। (তাতারখানিয়া: ৩/১৯৮)

জরুরি মাসায়েল

আত্মীয়দের অগ্রাধিকার: আপন ভাই-বোন, চাচা-ফুপু বা মামা-খালা অভাবগ্রস্ত হলে তাদের জাকাত দেওয়া সাধারণ দরিদ্রের চেয়ে বেশি সওয়াবের কাজ। কারণ এতে দান এবং আত্মীয়তা রক্ষা—উভয় সওয়াবই পাওয়া যায়। (সূত্র- সুনানে নাসায়ি: ২৫৮২)
পণ্য কিনে দেওয়া: জাকাতের টাকা দিয়ে কাপড় বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে দিলেও জাকাত আদায় হবে। (হেদায়া: ১/২০৬)
উপহার হিসেবে দেওয়া: জাকাত দেওয়ার সময় যাকে দেওয়া হচ্ছে তাকে ‘জাকাতের টাকা’ বলা জরুরি নয়; বরং মনে মনে জাকাতের নিয়ত রেখে উপহার হিসেবে দিলেও তা আদায় হয়ে যাবে। (বাদায়ে: ২/৪৯)

জাকাত আল্লাহর নির্ধারিত আমানত। সঠিক খাত ও নিয়ম মেনে দেওয়া প্রতিটি সামর্থ্যবান মুসলমানের ফরজ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন