1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’ কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি ইতালিতে অবৈধ বিদেশিদের সুখবর দিলো কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে অভিনেত্রী তানিয়া বৃষ্টির। তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ।

তিনি বলেন, ‘অপারেশন সম্পন্ন হয়েছে তানিয়া বৃষ্টির। তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে। বিকেল চারটার সময় ওকে (তানিয়া বৃষ্টি) অপারেশন থিয়েটারে নেওয়া হয়। আটটা চল্লিশে অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসক জানিয়েছেন সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। টিউমার অপসারণ করা হয়েছে। সব ঠিক থাকলে আগামীকাল তাকে কেবিনে দেওয়া হতে পারে।

গতকাল শনিবার সন্ধ্যার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে মাথায় অপারেশনের বিষয়টি জানান বৃষ্টি।

তার পোস্টে দেখা যায়, এক তোড়া ফুল হাতে হাসপাতালের বিছানায় বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এরপর তানিয়া বৃষ্টির অসুস্থতা প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ঢাকা মেইলকে বলেছিলেন, ‘আজ বিকেলে বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতাল তার মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হচ্ছে।’

অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এক বিবৃতিতে জানানো হয়, অসুস্থকালীন সময় কাজ সংক্রান্ত কোনো ফোন না দেওয়ার জন্য। সেখানে বলা হয়েছে, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি আপু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং ডেট বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ তিনি নিজেই সবাইকে জানাবেন।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন