1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকা–সেন্টমার্টিনগামী বাসে টুরিস্ট যাত্রীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ঢাকা–সেন্টমার্টিনগামী বাসে টুরিস্ট যাত্রীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামাল উদ্দীন, কক্সবাজার:

ঢাকা থেকে কক্সবাজার হয়
সেন্টমার্টিনগামী একটি গ্রিন লাইন বাসে এক টুরিস্ট যাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সকাল আনুমানিক ১০টার দিকে কক্সবাজার শহরে পৌঁছালে বাসের ভেতরে ওই যাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
প্রাথমিকভাবে বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও নিহত যাত্রীর কাছ থেকে কোনো ব্যাগ কিংবা মোবাইল ফোন না পাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এটি স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে—বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। একটি মোবাইল নম্বর পাওয়া গেলেও সেটি বন্ধ ছিল। পরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য,পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে,এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন