1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমাদের সাথে আল্লাহ আছে,- নবীনগরে হাতপাখার নির্বাচনি সভায় রেজাউল করীম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

আমাদের সাথে আল্লাহ আছে,- নবীনগরে হাতপাখার নির্বাচনি সভায় রেজাউল করীম

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাতপাখার নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মুহাম্মদ রেজাউল করীম বলেন, ১০ দলের নেতারা এখন বলেন জনগণ নাকি সকল ক্ষমতার অধিকারী, নাউযুবিল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আমাদের সাথে আল্লাহ আছে। আমার আল্লাহর নিয়ম মেনে দেশ চালাবো। তারা বলে তারা এদেশের আইন অনুযায়ি দেশ চালাবে। নাউযুবিল্লাহ। আপনার সৎ-সহজ-সরল, দানবির নজরুল ইসলাম নজুকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

রবিবার ( ০২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা উমর ফারুক রাজু ও পৌর ইসলামী আন্দোলনের জয়েন সেক্রেটারি মোঃ সোহাইল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার।

এতে আরো বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসান, নায়েবে ছদর, মাওলানা আব্দুল্লাহ কাসেমী, মুফতি উবায়দুল্লাহ , মাওলানা মুহসিনুল করীম হারুনি, হাফেজ মাওলানা মমিনুল হক ভুইঁয়া, মোঃ সাইফুল্লাহ সেন্টু, মোহাম্মদ আজহারুল ইসলাম দুলাল, হাফেজ মাওলানা মনির হোসাইন, মুফতি রায়হান উদ্দিন আনসারী সভাপতি, মোঃ আমির হোসাইনসহ অন্যান্যরা।

এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর আসনের সংসদ সদস্য হিসেবে এমপি পদ প্রার্থী নজরুল ইসলাম নজু তার প্রধান আকর্ষনিয় বক্তা হিসেবে নবীনগর উপজেলাবাসীর কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে হাত পাখায় ভোট চান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন