1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুন্সীগঞ্জে ছাত্রের নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন শিক্ষক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

মুন্সীগঞ্জে ছাত্রের নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন শিক্ষক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার মুন্সীগঞ্জ সংবাদদাতা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রের পক্ষে ভোট চেয়ে নির্বাচনের প্রচারণায় নেমেছেন এক শিক্ষক। ১১ দলীয় জোট এর মনোনীত মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ মাজেদুল ইসলাম এর শাপলা কলি প্রতিকের পক্ষে তারই শিক্ষাগুরু আবুল খায়ের মিয়া সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের হাসাইল বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর নিকট ভোট চেয়ে প্রচারণায় নামেন। ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতিকের প্রার্থী বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ এসএসসি ব্যাচের শিক্ষার্থী এবং ওই সময় আবুল খায়ের মিয়া বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এরপর ২০০২ সালে শিক্ষক আবুল খায়ের মিয়া যাত্রাবাড়ী সবুজ বিদ্যাপীঠ হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৭ বছরের শিক্ষকতা শেষে ২০০৮ সালে ওই স্কুল থেকেই তার অবসর হয়।

ছাত্রের নির্বাচনী প্রচারণায় এসে তিনি জানান, আজকে আমার খুব আনন্দ লাগতাছে। ভোটারদের বলবো এই দেশে অনেক কিছুই দেখলেন। সাধারণ মানুষ শান্তি পায় নাই। আমি আশা করি মাজেদুল বিজয়ী হলে মানুষ শান্তি পাবে। বিগত দিনে যারাই ক্ষমতায় ছিলো তারা মানুষের উপর অত্যাচার করতো,চাঁদা চাইতো,দূর্নীতি করতো এগুলো থেকে মুক্তি পেতে এবং দেশে শান্তি আনতে ১১ দলীয় জোট কে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন