1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মান্দ্রায় বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদের উঠান বৈঠক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

মান্দ্রায় বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদের উঠান বৈঠক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 সংবাদদাতা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের মান্দ্রা গ্রামে মুন্সীগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা কামাল সেলিম হুজুর এর বাড়ির উঠানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক।

উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফারুক খান, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও পাঁচগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলি আহমদ শেখ, উপজেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান মো: মনিরুজ্জামান,বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লেলিন,হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন শেখ, পাচঁগাও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জহিরুল ইসলাম, পাচঁগাও ইউনিয়ন যুবদলের সভাপতি আকতার হোসেন স্বপন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ইকবাল শেখ সহ পাচঁগাও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ বৈঠকে এলাকার নানা সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও আগামীর রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরা হয়।
উঠান বৈঠকে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই। তারা এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিষয়ে বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেন এবং সাধারণ মানুষের মতামত শোনেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন