1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালথার রামকান্তপুর ইউনিয়নে শামা ওবায়েদ এর নির্বাচনী উঠান বৈঠক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

সালথার রামকান্তপুর ইউনিয়নে শামা ওবায়েদ এর নির্বাচনী উঠান বৈঠক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সালথা (ফরিদপুর) সংবাদদাতা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২, আসন সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রামকান্তপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সোমবার (২৬ জানুয়ারী) রাত ৮টায় সালথা কলেজের পাশে মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট চান, ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, সালথা উপজেলা বিএপির সাবেক দপ্তর সম্পাদক আবুল বাসার, বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ, আব্দুর রব,মুরাদুর রহমান মুরাদ, মিজান খান, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, মোঃ এনায়েত হোসেন, মিরান হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সালথা সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি সামচুল আলম সবুজ সহ বিএনপি নেতাকর্মী ও সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। সবাইকে সাথে নিয়ে উন্নয়ন করতে চায়। তাই ১২ তারিখ সারাদিন ধানের শীষে আপনারা ভোট দিবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন