1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রাম ২ আসনে জাতীয় পাটির প্রার্থী পনির উদ্দিন এর ব্যাপক গণসংযোগ। - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক -০১ শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ ৩ জুলাই উদযাপন। ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন

কুড়িগ্রাম ২ আসনে জাতীয় পাটির প্রার্থী পনির উদ্দিন এর ব্যাপক গণসংযোগ।

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কুড়িগ্রাম সংবাদদাতা

আজ রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) কুড়িগ্রাম সংসদীয় আসনে  জাতীয় পাটি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য পনির উদ্দীন আহম্মেদ ফুলবাড়ী উপজেলার আছিয়া বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ী  উপজেলার ফুলবাড়ী বাজার, আছিয়া বাজার, ও বিভিন্ন বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেতা-কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। এ সময় প্রার্থী পনির উদ্দীন আহমেদ স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, তরুণ সমাজ ও প্রবীণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জাতীয় পাটির বাংলাদেশের নীতি, আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পনির উদ্দীন আহমেদ  বলেন,“কুড়িগ্রাম বাসীর জন্য আমাদের অঙ্গীকার—শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা, স্বাস্থ্যে মানসম্মত ও সহজলভ্য চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা,নদী ভাঙ্গন এলাকার তথা (চড়ের) তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা এবং উন্নয়নের প্রতিটি স্তরে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা চাই এমন একটি সমাজব্যবস্থা গড়ে উঠুক, যেখানে মানুষ নিরাপদ, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে।”

তিনি আরও বলেন,নদী ভাঙ্গন রোধে মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হলে সৎ নেতৃত্ব ও আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই।

এ সময়  জাতীয় পার্টির সদস্য সচিব এস কে বাবু আহমেদ, কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব নূরে এরশাদ সিদ্দীক,আসাদুজ্জামান পলিন, লাভলু,মজনু,,রাহুল-সহপ্রমুখ,জাতীয় পাটির পক্ষে প্রচার কার্যক্রম চালান। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন