1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালথার ভাওয়াল ইউনিয়নের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

সালথার ভাওয়াল ইউনিয়নের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর)সংবাদদাতা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নে ধানের শীষ প্রতিকের পক্ষে নির্বাচনী প্রচারণা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ভাওয়াল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পুরুরা মাদ্রাসা মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন মাতুব্বরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্ল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা মোঃ জাহিদ হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, বিএনপি নেতা সাইদুজ্জামান সাহিদ, উপজেলা জাসসাস এর সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমুখ।

এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, আগামী ১২ তারিখে সকলেই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবেন। বিএনপি যদি সরকার গঠন করতে পারে আর আমি যদি সংসদে যেতে পারি তাহলে আমি এই এলাকার উন্নয়নে কাজ করবো। আমার বাবা যেমন দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে ছিলেন। আমিও ১৭ বছর আপনাদের পাশে ছিলাম। আমার মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, উক্ত জনসভা শুরুর আগে দক্ষিণ বঙ্গের বর্ষিয়ান আলেম মরহুম হজুরুল হক সাহেবের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান মোল্যা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন