1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে সিন্ডিকেট করতে দেওয়া হবে না-মাজেদুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে সিন্ডিকেট করতে দেওয়া হবে না-মাজেদুল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার টঙ্গীবাড়ী সংবাদদাতা:

মুন্সীগঞ্জ ২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে ১১ দলীয় জোট এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মাজেদুল ইসলাম বলেছেন, ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে কোনো ধরনের সিন্ডিকেট করতে দেওয়া হবে না। কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সে লক্ষ্যে আমরা কাজ করবো।

তিনি বলেন, মুন্সীগঞ্জ কৃষি প্রধান এলাকা। দীর্ঘদিন ধরে মধ্যস্বত্বভোগী ও অসাধু সিন্ডিকেট চক্র কৃষকদের ঘাম ঝরানো ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত করছে। এই অবস্থা থেকে কৃষকদের মুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।

সোমবার (২৬ জানুয়ারী) টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া, যশলং ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাধারণ কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

মাজেদুল ইসলাম আরও বলেন, সার, বীজ ও কৃষি উপকরণের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য সহজ শর্তে কৃষিঋণ ও আধুনিক কৃষি সুবিধা নিশ্চিত করা হবে।
গণসংযোগকালে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ১১ দলীয় জোট এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন