1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালথায় আপেল প্রতীকের প্রার্থী আকরামুজ্জামানের গণসংযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

সালথায় আপেল প্রতীকের প্রার্থী আকরামুজ্জামানের গণসংযোগ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সালথা (ফরিদপুর) সংবাদদাতা:

ফরিদপুরের সালথায় আপেল প্রতীকের ভোট চেয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফরিদপুর -২(সালথা-নগরকান্দা) আসনের মনোনীত প্রার্থী আকরামুজ্জামান।

আজ রবিবার (২৫ জানুয়ারি) বিকালে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সালথা বাজারসহ বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। আকরামুজ্জামান নগরকান্দার বানেশ্বরদী গ্রামের মরহুম সিরাজুল হক ছিরু মিয়ার সুযোগ্য পুত্র।
গণসংযোগকালে ইনসানিয়াত বিপ্লবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে আকরামুজ্জামান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি নির্বাচিত হতে পারলে অবশ্যই সর্বপ্রথম জনগণের নিরাপত্তা নিশ্চিত করবো। মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। যাতে কেউ কাউকে ঘৃণা না করে হিংসা না করে, মারামারি কাটাকাটি না করে। নিরাপত্তা বিধানের পাশাপাশি নগরকান্দা সালথায় শিক্ষা ও স্বাস্থ্যর বিষয় নিশ্চিত করবো। যদিও বা নগরকান্দা সালথাতে কৃষি নির্ভর এলাকা। তাদের যে দূর্দশা উন্নয়নের যে ব্যাপারটা শিক্ষা স্বাস্থ্যর পাশাপাশি কৃষির যে উন্নয়ন তাদেরকে সরকারের সকল সুযোগসুবিধা দিয়ে নগরকান্দা সালথায় কৃষি প্রধান হিসেবে গড়ে তুলবো।

মাদকের বিষয়ে তিনি বলেন, যারা মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত আছে তাদেরকে ভালবাসা দিয়ে মানবিক আচরণের মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন