
জামাল উদ্দীন, কক্সবাজার:
কক্সবাজার পৃথক অভিযানে জানায়,২৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত ৩৪বিজিবি জওয়ানেরা ডগ স্কোয়াডের সহায়তায় টেকনাফ হতে কক্সবাজারগামী ১টি প্রাইভেট কার তল্লাশীকালে গাড়ির অতিরিক্ত চাকার ভেতর লুকানো ৭৫ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় প্রাইভেট কারের চালক আব্দুল হক (৪৬) কে আটক করা হয়। তার কাছ থেকে ১টি অ্যান্ড্রয়েড ফোন ও কার জব্দ করা হয়।
একই চেকপোস্টে দুপুরে রেজুখাল চেকপোস্টে তল্লাশীকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী আরেকটি প্রাইভেটকারের এক যাত্রী মিলন মাহমুদ সজিব (২৭) কে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করালে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে তার দেহ থেকে ৩ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৩য় অভিযানে একই দিন দুপুরে মংজয়পাড়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামিরতলি এলাকায় একটি পাহাড়ি বাড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা ও ৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) এতথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত মালামালসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
