1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে সীমান্ত এলাকায় ছোট যমুনা নদীতে ভাসমান মরদেহ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় ছোট যমুনা নদীতে ভাসমান মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকার ছোট যমুনা নদী থেকে এক ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতারি সরকার পাড়া এলাকায় সীমান্তের ওই নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া বৃদ্ধের নাম বাচ্চু শেখ। তিনি নাউতারি সরকার পাড়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সীমান্তের ছোট যমুনা নদীতে স্থানীয়রা ভাসমান মরদেহটি দেখে থানা পুলিশ ও স্থানীয় বিজিবিকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা মঙ্গলবার বিকেলে ৫টার দিকে যমুনা নদীর পাশে পেয়াজ তুলে পা ধুতে গিয়ে মাথা ঘুরে নদীতে পড়ে যান বাচ্চু শেখ। দীর্ঘসময় বাসায় না ফেরায় তার খোঁজ করে নদীতে মরদেহ পাওয়া যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, এ ঘটনায় মরদেহের ময়নাতদন্ত সহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন